⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আজ জামায়াতের জরুরি বৈঠক

HTML tutorial

জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যরা। আজ শনিবার সকাল ১০টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে বসছেন তাঁরা।

বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারাও থাকবেন। পরে ১০ দলের লিঁয়াজো কমিটির বৈঠকেরও কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। এ সময় জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

তবে গতকাল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের সঙ্গে জোটে না যাওয়ার ঘোষণা এবং ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার কথা জানায় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

HTML tutorial

Leave a Reply