⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

HTML tutorial

ঢাকার দুটিসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটিতে আরিফুল ইসলাম আদিল। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে তরিকুল ইসলাম, রাজশাহীতে মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে আবদুর রহমান আফজাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচিত সরকার সংবিধান লঙ্ঘন করে সবকিছু দলীয়করণ করছে।’ এ সময় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। জোটগতভাবে নির্বাচন হবে কি না, তা পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

এর আগে দলের সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, ‘জনগণের সেবা নয়, স্থানীয় সরকার দখলের খেলায় নেমেছে বিএনপি।’ ব্রিফিংয়ে আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি জানান তিনি।

অন্য দাবিগুলো হলো উপজেলা পর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া যাবে না, যাঁদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি তাঁদের আর মনোনয়ন দিতে পারবে না এবং দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। এ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও দাবি জানায় দলটি।

HTML tutorial

Leave a Reply