⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিলেন ৬৫ নেতাকর্মী

HTML tutorial

নেত্রকোণায় জাতীয় পার্টির ৬৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার রাতে নেত্রকোণা-২ আসনে এ ঘটনা ঘটে। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের জয়নগর কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেন তারা।

নেত্রকোণা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহ-সভাপতি শাজাহান মিয়া ও দপ্তর সম্পাদক জুলহাস মিয়া।

রাজনৈতিক দল পরিবর্তনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল হক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যরা।

দল পরিবর্তনকারীদের শুভ কামনা জানিয়ে আনোয়ারুল হক বলেছেন, ‘আজকে (শুক্রবার) যারা বিএনপির সঙ্গে যুক্ত হলেন, তারা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আরও এগিয়ে নিয়ে যাবেন।’

HTML tutorial

Leave a Reply