⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অন্যায়ের জন্য আওয়ামী লীগের অনুশোচনা নেই, ফের প্রমাণিত: মির্জা ফখরুল

HTML tutorial

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিজেদের করা অন্যায়ের জন্য অনুশোচনা নেই, তা আবারও প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমেরিকার নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল- আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও লেখেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দেশের মানুষ এর আস্থার ভিত্তিতেই সেই বিচার আদালত করবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে আমেরিকার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির আরেক নেতা তাসনিম জারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ছিলেন তারা। এ ঘটনায় নিউইয়র্ক পুলিশ অভিযুক্ত এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।

HTML tutorial

Leave a Reply