⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হাসপাতালে গিয়ে নুরের খোঁজ নিলেন মির্জা ফখরুল

HTML tutorial

হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে দেখে এলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নুরের খোঁজ নিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। এ সময় দলীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী চড়াও হয়। ওই ঘটনায় গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতা–কর্মী আহত হন।

পরে আহত অবস্থায় নুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নুরকে ভিভিআইপি এক নম্বর কেবিনে স্থানান্তর করা হয়।

HTML tutorial

Leave a Reply