⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সিইসির সঙ্গে বৈঠক করলেন জামায়াতের প্রতিনিধি দল

HTML tutorial

ঢাকা অফিস :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে করেছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
(২১ আগস্ট) বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর এর নায়েবে আমির ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠকের মধ্যে জামায়াতের প্রতিনিধিদল ও সিইসির বৈঠক শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিলো।
এরআগে গত রোববার বিএনপি প্রতিনিধিদলও নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানতে বৈঠক করেছিল ইসির সঙ্গে।

HTML tutorial

Leave a Reply