⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আজ দুটি কর্মসূচিতে যোগ দিতে সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা

HTML tutorial

মাজার জিয়ারতসহ দুটি কর্মসূচিতে যোগ দিতে আজ সোমবার (৭ জুলাই) কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেটে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

গতকাল রোববার (৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও চেয়াপারসনের উপদেষ্টা এম এ মালিক।

তিনি জানান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকাল ১১টায় দোয়া মাহফিলে অংশ নেবেন নেতৃবৃন্দ। পরে একই স্থানে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার আগে সকালে সিলেটে পৌঁছে কেন্দ্রীয় নেতারা হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দোয়া মাহফিল ও সমাবেশে অংশ নেবেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাইযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।

HTML tutorial

Leave a Reply