⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঢাকা ও আশপাশে বিজিবি নেমেছে

HTML tutorial

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে টানা উত্তেজনার মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সকালে বিজিবির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, ঢাকা মহানগর এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছেন।

গত কদিন ধরেই বিশেষ করে রাজধানী ঢাকা ও আশপাশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে সূত্রাপুরে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, বেশ কয়েকটি বাসে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আগামীকাল ১৩ নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। এবার নামানো হলো বিজিবি।

 

HTML tutorial

Leave a Reply