⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

HTML tutorial

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তবে এখনই নির্বাচনের তফসিল ঘোষণা নয়। তফসিল ঘোষণার দুই মাস আগে তারিখ জানানো হবে বলেও জানান তিনি। শনিবার বিকালে রংপুর বিভাগীয় কমিশনারের হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের রদবদলের কথা জানিয়ে সিইসি বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমনই হোক নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হবে।’

স্বল্প সময়ে নির্বাচন অনুষ্ঠিত করায় কমিশন প্রস্তুত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বেড়েছে। সবকিছু মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন।’

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ
বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা নির্বাচনী কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘তাদেরকে ছাড়া নির্বাচন সম্ভব নয়, সুতারং তাদেরকে সাথে নিয়েই সুষ্ঠু ও নির্বাচন অনুষ্ঠিত করবে বর্তমান কমিশন।’

ড. ইউনূস দ্রুত নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে খুবই আন্তরিক জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোট গ্রহণের সময় অবাধে সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহ করতে পারেন সে ব্যবস্থাও করা হবে।’

রংপুরে দিনব্যাপী নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। তিন দিনের সফর শেষে আগামীকাল ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের।

গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি ইসিতেত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি ইসিতে
প্রধান উপদেষ্টা কার্যালয়ের এই চিঠি বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসে পৌঁছায়। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নির্বাচন কমিশন সচিবের কাছে এই চিঠি পাঠান।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ কমিশনের এক সভা শেষে সাংবাদিকদের জানান, নির্বাচনের ৬০ দিন আগে এ বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

HTML tutorial

Leave a Reply