⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ডাকাতি করতে গিয়ে গণপিটুনি, কিশোরগঞ্জে পৌর বিএনপির নেতা বহিষ্কার

HTML tutorial

ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হন তিনি। এরপর ডাকাতি মামলায় নাম আসার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

আজ শনিবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিস্কৃত মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ির বাসিন্দা। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশক্রমে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন এবং তাঁর বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাঁকে বহিষ্কার করা হয়েছে।

HTML tutorial

Leave a Reply