Home » নতুন পে-কমিশন গঠন করেছে উপদেষ্টা পরিষদ
জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-কমিশন গঠন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত কমিশনের চেয়ারম্যান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। আগামী ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে কমিশন।
নতুন কমিশনের লক্ষ্য হলো মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় একটি সময়োপযোগী ও বৈষম্যহীন বেতন কাঠামোর সুপারিশ দেওয়া।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন–ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।
এর আগে ২০১৫ সালে ৮ম জাতীয় বেতন স্কেল প্রবর্তিত হয়।
নিউজ ডেস্ক :

















