⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি ট্রাম্পের : জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক বলবৎ

HTML tutorial

কয়েক মাস ধরে টানা আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। এ চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক বলবৎ থাকবে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেন। এতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান। চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশকিছু কৃষিসামগ্রীসহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য জাপান তার বাজার উন্মুক্ত করবে বলেও জানান তিনি।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা এটা (চুক্তি) নিয়ে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেছি। এটা একটি দারুণ চুক্তি।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন। বুধবার তিনি বলেন, ‘জাপানের শুল্ক হার ২৫ শতাংশ বৃদ্ধি করার কথা ছিল, তা ১৫ শতাংশে রাখা হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন সংখ্যা।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তিতে জাপানের পক্ষ থেকে কৃষি পণ্যসহ কোনও শুল্ক হ্রাসের কথা অন্তর্ভুক্ত করা হয়নি। এই বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস শীর্ষ সম্মেলনে ট্রাম্পের কাছে ‘শুল্কের চেয়ে বিনিয়োগ’ প্রস্তাব করার পর থেকে এটি আমার ধারাবাহিক সমর্থন এবং যুক্তরাষ্ট্রের প্রতি জোরালো লবিংয়ের ফলাফল।’

HTML tutorial

Leave a Reply