⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কোনো দেশ যেন নির্বাচনে থাবা মারার সুযোগ না পায়: প্রধান উপদেষ্টা

HTML tutorial

নির্বাচনে যেন অন্য কোনো দেশ থাবা মারার সুযোগ না পায়, এজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ তাগিদ দেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা সুস্পষ্ট করে বলেছেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের চেষ্টাকে প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নির্বাচনে অন্য কোনো দেশ থাবা মারার সুযোগ যেন না পায়।’

আসন্ন দুর্গাপূজায় শান্তি বজায় রাখার তাগিদও দেন অন্তর্বর্তী সরকার প্রধান।

প্রেস সচিব বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে জাস্টিস আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের মধ্যে সেই প্রজ্ঞাপন জারি করা হবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘সমন্বয় কমিটি গঠনের সুপারিশগুলো নোট করা হয়েছে। ভেবে দেখা হবে।’

HTML tutorial

Leave a Reply