⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামায়াত ছাড়াই চারটি ইসলামী দলের মধ্যে ঐক্য হচ্ছে !

HTML tutorial

ঢাকা অফিস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর শক্তিকে দৃশ্যমান করতে এবার দেশের চারটি ইসলামী রাজনৈতিক দল জোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা একাধিক বৈঠকও করেছে। জামায়াতকে বাইরে রেখে এ জোট করার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের কওমী পন্থী দলগুলো আদর্শগত নানা কারণে জামায়াতের সাথে জোট করতে ঐক্যমতে পৌছতে সমস্যা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর আগে জামায়াতের সাথে আলোচনায় বসলেও ওই দলটিকে আস্থায় নিতে পারছে না ইসলামী ধারার দলগুলোর নেতা-কর্মীরা। এখন নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলোর সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার দ্বার উন্মোচনের উদ্দেশ্যে ঐক্য প্রক্রিয়াকে আরো দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে গতকাল শুক্রবার চারটি ইসলামী দলের মাঝে এক রূদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন চার দলের শীর্ষ নেতৃবৃন্দ। একই সাথে ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গিকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ঢাকার পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে যেসব দলের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন তারা হচ্ছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বৈঠকে পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামপন্থীদের বৃহৎ ঐক্য যে কোন মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের লক্ষ্য হবে ব্যক্তি নয় ইসলামকে বিজয়ী করা।

মাওলানা মামুনুল হক বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও সৌজন্যতা বজায় রেখে আমাদেরকে দেশ জাতি ও ইসলামের স্বার্থে নিজেদের ঐক্যকে সুসংহত করতে হবে। ডঃ আহমদ আবদুল কাদের বলেন, বৃহত্তর ও সুদৃঢ় ঐক্য গড়তে হলে সবাইকে ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেন, দেশের মানুষ ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ অংশগ্রহণের জন্য একটি ব্যালট বক্সের প্রত্যাশায় ইসলামী নেতৃত্বের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।

HTML tutorial

Leave a Reply