
নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে শেরপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯ টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এনটিভির স্টাফ রিপোর্টার ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরি সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহি উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, শিক্ষক সাইফুল ইসলাম রানু ও আরিফ হাসানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ, সময় উপযোগী ও দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে এনটিভি। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারণ করে সামনের দিনগুলোতে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি দর্শকদের কাছে আরও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করেন বক্তারা।
পরে অতিথিরা এনটিভির জন্মদিনের কেক কাটেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এখন টিভি ও বাসসের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ।

















