জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূতিতে শেরপুরে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি


সাঈদ আহমেদ সাবাব:
অহংকার ও রক্তাক্ত জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূতিতে শেরপুর ড্যাবের সহযোগীতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে কর্মসূচিতে হাজারও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নবগঠিত জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুল রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, আব্দুল মান্নান পিপি, আবু রায়হান রুপন, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাইফুল ইসলাম ও কামরুল হাসান প্রমুখ।
ঢাকা থেকে ছাত্রদলের এক প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নিয়ে রক্ত সংগ্রহ করেন।
বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশ সবাইকে জনগণের কল্যাণে নিয়োজিত হতে হবে।
















