⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু

HTML tutorial

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

মারা যাওয়ার তরুণেরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা চা শ্রমিক পরিবারের সদস্য। এ ছাড়া রবী বুনার্জী (২০) নামের আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

একটি কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের সেপটিক ট্যাংকে মোবাইল ফোন পড়ে যাওয়ায় তুলতে গিয়ে ওই তরুণদের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনেরা। তারা আরও জানান, উদ্ধারের পর মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস জানান, চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

HTML tutorial

Leave a Reply