⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বাক্সে লুকানো ছিল গৃহবধূর মরদেহ, স্বামী আটক

HTML tutorial

যশোরে নিজ ঘরে একটি স্টিলের বাক্সের ভেতর থেকে সুচিত্রা দেবনাথ নামে (৫৮) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী তপন দেবনাথকে (৬৪) আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে যশোরের বাঘারপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল থেকে সুচিত্রা দেবনাথের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে তপন দেবনাথের বাড়িতে থাকা একটি স্টিলের বাক্সের মধ্যে সুচিত্রার রক্তাক্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই মরদেহ উদ্ধার করে স্বামী তপন দেবনাথকে আটক করা হয়।

ওসি তাইজুর রহমান আরও বলছেন, সুচিত্রাকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ লুকাতে স্টিলের বাক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

HTML tutorial

Leave a Reply