⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কুড়িগ্রামে অটোরিকশা-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২

HTML tutorial

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কে ঘুন্টিঘর নামক স্থানে অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়ে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

নিহতরা হলো—অটোরিকশা চালক পাইকারছড়া ইউনিয়নের বানু মিয়া। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাম্প ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নারী যাত্রীর মুত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক মারা যায়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আবু সায়েম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। অটোরিকশাচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। চারজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহামুদ জানান, ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।

HTML tutorial

Leave a Reply