⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

HTML tutorial

নওগাঁর আত্রাই নদীর বেড়িবাঁধের ১০ ফিট জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। আজ শনিবার সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় বাঁধ ভেঙে যায়। ফলে তালপাতিলা গ্রাম আশপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। এতে পানি বন্দী হয়ে পড়েন কয়েকশ পরিবার।

স্থানীয়রা বলছে, এই একই স্থানে গেল বছর ভেঙে যায়। এরপর মাস মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবার ভেঙে গেছে।

এদিকে বেড়িবাঁধ ভাঙার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান। এ সময় তিনি ওই সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন।

এদিকে নওগাঁর ছোট যমুনা, আত্রাই এবং পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে আত্রাই নদীর পানি মান্দার জোট বাজার পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং রেলস্টেশন পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ সকাল থেকে দুই নদীর পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল।

HTML tutorial

Leave a Reply