⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নিখোঁজের ৩ দিন পর কচুরিপানার ভেতর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

HTML tutorial

শেরপুরের নালিতাবাড়ীতে তিনদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে নিচু জমির কচুরিপানার ভেতর থেকে মাইমুনা খাতুন (১৩) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার দুপুরের পর থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় মাইমুনা খাতুন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি আরও জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে থাকা একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে অনুমান করেন স্থানীয় লোকজন। পরে ওই স্থানে গেলে কচুরিপানার ভেতর থেকে মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে ওই কিশোরীর মৃত্যুর কোনো কারণ জানা সম্ভব হয়নি। তবে ঘটনার তদন্তকাজ চলমান রয়েছে। একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই ঘটনার তদন্তকাজ শেষে এর প্রকৃত কারণ জানা যাবে।

HTML tutorial

Leave a Reply