⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে‍ সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

HTML tutorial

মোঃ আল আমিন -জামালপুর:      জামালপুরের মাদারগঞ্জে মসজিদের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা হয়।

মৃত মোশারফ হোসেন ও জদু মিয়া ওই এলাকার বাসিন্দা। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা ও রাজ মিস্ত্রীর কাজ করত।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রইস উদ্দিন বলেন, ‘মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন জদু মিয়া। তাকে উদ্ধার করতে গেলে একই অবস্থা হয় মোশারফ হোসেনের। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে।’

মো. রইস উদ্দিন আরও বলেন, ‘মাদারগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকের গ্যাসের কারণে এই মৃত্যু হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।’

HTML tutorial

Leave a Reply