শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদি হাসান, শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বে থাকা মেজর মো. আল-আমিন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।
তারা তাদের বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তর আলোচনা করেন ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে শহরের যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

















