“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বেলা ১ টার দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ হিসেবে চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদি হাসান, শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বে থাকা মেজর মো. আল-আমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে শেরপুর ডিসি উদ্যানে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিগণসহ বৃক্ষমেলার বিভিন্ন স্টল সরজমিনে পরিদর্শন করেন।

















