⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

উপকূলে অতিভারী বৃষ্টিপাত, বিপর্যস্ত জনজীবন

HTML tutorial

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালীতে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ২০০ মিলমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে জেলা সদরসহ বিভিন্ন এলাকার অনেক সড়ক।

অনেকের বাড়িতে পানি ঢুকেছে। তলিয়ে গেছে মাছের ঘের ও পুকুর। ফলে লোকসানের মুখে পড়েছেন মাছ চাষীরা। হামিদ নামে একজন মাছ চাষী বলেন, ‘আমাদের মাছের ঘের, পুকুর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানির স্রোতে মাছ নেমে গেছে। আমার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।’

কৃষক হাসমত মিয়া বলেন, ‘টানা বৃষ্টির কারণে আমাদের ধানের বীজতলা তলিয়ে গেছে। গরু-ছাগলের খাবার সংকটে পড়েছি। আমদের কষ্টের শেষ নেই।’

দিনমজুর বশির উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে বৃষ্টি থাকার কারণে আমাদের কাম কাইজ নেই বললেই চলে। কোনোরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি। পরিবার-পরিজন নিয়ে কীভাবে দিন পার করব সেই দুশ্চিন্তায় আছি।’

এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

HTML tutorial

Leave a Reply