⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

পিরোজপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

HTML tutorial

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাতে আলম হাওলাদার তাঁর চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, ‘পাওনা টাকা চাওয়ার জন্য মেরে ফেলা হয়েছে বাবাকে। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিনের বাড়ির সামনে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আমি বাবার হত্যার বিচার চাই।’

ওসি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

HTML tutorial

Leave a Reply