⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর জেলা পুলিশের গণিত উৎসব ও শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

HTML tutorial

“গনিতকে করবো জয়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে “গনিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫” এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১ টায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫” পুরস্কার বিতরণ করেন জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। এছাড়াও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খানসহ প্লেসের শিক্ষকমণ্ডলী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজনে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সার্বিক সহযোগিতায় শেরপুর এবং জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত “গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ক্লাসের আলাদা আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

HTML tutorial

Leave a Reply