⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কৃষক সমাবেশে কৃষকের অধিকার সংস্কার করার কথা বললেন কায়সার কামাল

HTML tutorial

শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধি:     নেত্রকোণা-১ আসনের কলমাকান্দায় ধানের শীষের প্রচারণায় কৃষক সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি ঘোষিত ৩১ দফার ২৭তম দফা কৃষি উন্নয়ন ও কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষির সংস্কার করা হবে। শনিবার বিকালে স্থানীয় বিএনপির উদ্যোগে কলমাকান্দার নাজিরপুরে এই সমাবেশ হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,কৃষকের ন্যায্য অধিকার ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে কৃষির উৎপাদন ব্যয় কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের স্বল্পসুদে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে।

কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়েরের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় কৃষক ওয়াজেদ আলী খান। সমাবেশে বক্তব্য রাখেন,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড.মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার, বাংলাদেশ কৃষি বিম্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসানসহ অন্যরা।

HTML tutorial

Leave a Reply