⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গারো পাহাড়ের পয়েন্ট দিয়ে বাড়ছে মাদক চোরাচালান

HTML tutorial

দেশের সীমান্তে বাড়ছে চোরাচালান। সেই সঙ্গে বেড়েছে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের সংখ্যাও। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। এরপরও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদক কারবারি ও মূল হোতারা।

শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার বিশাল এলাকাজুড়ে সীমান্তবর্তী গারো পাহাড়। ওপারেই রয়েছে ভারতীয় পাহাড়ি এলাকা। সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে আসছে মাদকের চালান। এসব মাদক ছড়িয়ে পড়ছে সারা দেশে।

অভিযান চালিয়ে মাদকের চালন জব্দ হলেও ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারীরা। এতে বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারীরা। মাদকের বিরুদ্ধে কথা বললেই আক্রমণের শিকার হচ্ছেন অনেকেই।

গ্রাম থেকে শহর সব জায়গায় ইয়াবা, মদ, গাজাসহ মাদকের বিস্তার। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘বড় বড় মাদকের চালান আটক হয়েছে। আমি আশা করতেছি যারা সাপ্লাই রুটে আছে আমরা তাদের চিহ্নিত করতে সক্ষম হব। দুঃখজনক হলেও সত্য ইদানীং ভারত থেকেও মাদক আসছে।’

জামালপুর সিপিসি-১, র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম বলেন, ‘জেলার বিরাট অংশ বর্ডার। এই বর্ডার দিয়ে মাদক আসে। এই মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের আমরা প্রতিনিয়ত আটক করতেছি।’

গত এক বছরে বিজিবি, পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে অন্তত পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে।

HTML tutorial

Leave a Reply