⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক-১

HTML tutorial

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের ৭টি প্রতিমা ভাংচুর করার ঘটনা ঘটেছে বলে জানাগেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিমা ভাংচুরের ঘটনার অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে পৌরসভার একই ওয়ার্ডের শিমলাপল্লী গ্রামের কাঠ মিস্ত্রী সোহরাব হোসেনের পুত্র বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় মন্দির কমিটির সূত্রে জানাগেছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের স্থানীয় প্রতিনিধি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুলের এলাকা তাড়িয়াপাড়া এলাকায় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। তাড়িয়াপাড়ার শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের ৭টি প্রতিমা তৈরি করে শনিবার রাতে রংএর কাজ শেষ করে প্রতিমা নির্মান শিল্পীরা। গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন লোক মন্দিরে প্রবেশ করে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কালী, মহাদেব ও আশুরের সাতটি মূর্তির মাথা ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে প্রতিমা বিকৃতির ঘটনায় মন্দির কমিটির সদস্যরা পুলিশে খবর দেয়। সংবাদপেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহছেন উদ্দিন, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর মামুদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শঙ্কর লাল রায়, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাসুদ রানা দুলাল, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মন্দিরের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে অনার্সে শিক্ষার্থী অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারন সম্পাদক সীতল চন্দ্র বর্মন জানান, ‘রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদ জানান , দুর্গা মন্দিরের ভাংচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত হাবিবুর রহমান হাবিব নামে একজন কে আটক করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন বলেন, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়। এ ঘটনায় অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এই ঘটনার পিছনে কারো কোন ইন্ধন আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

HTML tutorial

Leave a Reply