⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরের গারো পাহাড়ে বিরাট এলাকা জুড়ে তালের বীজ রোপন

HTML tutorial

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বিরাট এলাকা জুড়ে ময়মনসিংহ বন বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তালের বীজ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের বাতকুচি বিটে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান।

বন সংরক্ষক এ. এস. এম. জহির উদ্দিন আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ডিপ ইকোলজি অ্যান্ড ¯েœক কনজারভেশন ফাউন্ডেশনের চেযারপার্সন মাহফুজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন, ড. মো. আব্দুল আলীম তালুকদার, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।

মধুটিলা, রাংটিয়া ও বালিজুরি রেঞ্জের বিভিন্ন বিটে শাইন্, সবুজ পৃথিবী, আর.আর.বিসহ বিভিন্ন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন, ইআরটি সদস্য, বনের বিভিন্ন উপকারভোগী এবং বালিজুরি উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী তালের বীজ রোপণের এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

HTML tutorial

Leave a Reply