⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নির্দিষ্ট সময়ে রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা

HTML tutorial

নির্দিষ্ট সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রার্থী থেকে শুরু করে শিক্ষার্থীদের মাঝে। নির্বাচনের তারিখ পেছানোর দাবিও তুলেছে রাজনৈতিক সংগঠনগুলো। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন যেন কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। প্রশাসন বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন তাঁরা।

দীর্ঘ তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। রাকসুর কেন্দ্রীয় সংসদের ২৩টি, সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচটি এবং হল সংসদে ১৫টি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ।

দীর্ঘদিন পর রাকসু নির্বাচন নিয়ে যখন উৎসবের আমেজ বিরাজ করছে। এমন সময় কিছুটা শঙ্কাও দেখা দিয়েছে।

প্রার্থীরা বলছেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে, রাকসু তার মূল লক্ষ্য থেকে ছিটকে যেতে পারে। ভাটা পড়বে নির্বাচনী আমেজে।

শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ফিরে আসুক। নির্বাচন যেন কোনো ষড়যন্ত্রের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে।

নির্বাচন প্রসঙ্গে রাকসু কোষাধক্ষ্য অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে কাজ করছে প্রশাসন। সবকিছু ঠিক থাকলে তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।

HTML tutorial

Leave a Reply