⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

পঞ্চগড়ের ভারত সীমান্তে মিলল বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ

HTML tutorial

পঞ্চগড়ের তেতুলিয়ায় ভারতীয় সীমান্ত থেকে মো. মানিক (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শুকানি সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মানিক তেতুলিয়া উপজেল দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে নিহত মানিক, আব্দুল হুদাসহ ৩-৪ জনের একটি দল ভারতীয় ওই সীমান্ত এলাকায় গরু আনতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। মঙ্গলবার রাতেই ওই সীমান্তে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। তিনদিন পর আজ সকালে সীমান্ত নদী করতোয়ার উত্তরের উজান আসে মানিকের মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় পাথর শ্রমিকরা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়।

তিনদিন ধরে নিখোঁজ আব্দুল হুদার স্ত্রী পঞ্চগড় সদর উপজেলার লাঠুয়াপাড়া এলাকার আখি আক্তার বলেন, ‘কোনো কিছু না জানিয়ে আমার স্বামী সেদিন বাড়ি থেকে বের হয়ে যায়। আমি মনে করেছিলাম, বাজারে গিয়েছে। সেদিন সারারাত ধরে অপেক্ষা করেছিলাম। কিন্তু তিনি বাড়ি ফেরেননি। গতকাল জানতে পারি যে, আমার স্বামী ভারতে গিয়ে ধরা পড়েছেন। আজকে তাকে নিয়ে আসার কথা। কিন্তু আমি বিজিবি ক্যাম্পে গিয়ে দেখা করার অনেক চেষ্টা করেছি। দেখা করতে পারিনি।’

স্থানীয় ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে গরু ব্যবসায়ীরা আমাদের এই সীমান্তে দিয়ে পারাপারের চেষ্টা করেন। এর আগেও গরু আনতে গিয়ে আমার এলাকার সুজন নামে এক গরু ব্যবসায়ী সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আমি বিএসএফের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো কারণে কেউ সীমানা অতিক্রম করলে তাদের ধরে আইনের আওতায় নেওয়া হোক। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করা উচিত।’

তেতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, ‘খবর পেয়ে নদী থেকে আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহালে মরদেহের মাথায় গুলির মতো আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানোর হয়েছে।’

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘সুকানি সীমান্তে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে বিজিবি সদস্যদের পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে কী হয়েছে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা ঠিক হবে না।’

HTML tutorial

Leave a Reply