⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার

HTML tutorial

স্টাফ রিপোর্টার:
ভারত থেকে পাচার হয়ে  আসা ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার করেছে র‍্যাব-১৪।  এসময় একটি মাইক্রোবাস জব্দ ও দুইজনকে আটক করে র‍্যাব। বুধবার সকালে জামালপুর সদরের বিনন্দেরপাড়া এলাকায় চেক পোস্ট বসিয়ে এসব উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ব্লেডের বাজার মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মাইক্রেবাস চালক সাদ্দাম হোসেন ও পাচার কাজে জড়িত আবুল খায়ের।
মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে।

সকাল ১০টায় জামালপুর র‍্যাব কার্যালয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস দিয়ে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়। এমন সংবাদের ভিত্তিতে ভোরে সাড়ে ৫ টায় র‍্যাবের একটি দল জামালপুর সদরের বিনন্দেরপাড়ায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি সাদা মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয় এবং  ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার করা হয়। এছাড়াও মাইক্রোবাস জব্দের পাশাপাশি ২জনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের জামালপুর সদর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছেন র‍্যাব ১৪ এর এ কর্মকর্তা।

HTML tutorial

Leave a Reply