⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ফুটবলে আসছে বড় পরিবর্তন, শিগগিরই হবে কার্যকর

HTML tutorial

ফুটবলের গতি বাড়াতে এবং অনাকাঙ্ক্ষিত সময়ক্ষেপণ রোধে একগুচ্ছ নতুন নিয়ম অনুমোদন দিয়েছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ওয়েলসের হেনসোল ক্যাসলে অনুষ্ঠিত সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

আগামী ১ জুন থেকে বিশ্বজুড়ে এই নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে। এমনকি আসন্ন ফুটবল বিশ্বকাপেও এই নতুন আইনগুলোর প্রয়োগ দেখা যাবে।

নতুন নিয়মে যা থাকছে:

দ্রুত খেলোয়াড় বদল: এখন থেকে কোনো খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেওয়ার সময় সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় পাওয়া যাবে। নির্ধারিত এই সময়ের মধ্যে খেলোয়াড় মাঠ ছাড়তে ব্যর্থ হলে, তার পরিবর্তে নামা খেলোয়াড়কে অন্তত এক মিনিট টাচলাইনের বাইরে অপেক্ষা করতে হবে। অর্থাৎ, ওই এক মিনিট দলটি ১০ জন নিয়ে খেলতে বাধ্য হবে।

ডেড বলে ৫ সেকেন্ডের সময়সীমা: থ্রো-ইন কিংবা গোলকিকের ক্ষেত্রে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃত সময় নষ্ট করছেন বলে রেফারির মনে হলে, তিনি ৫ সেকেন্ডের ‘কাউন্টডাউন’ শুরু করতে পারবেন। এই সময়ের মধ্যে খেলা শুরু না করলে কঠোর ব্যবস্থা নেবেন রেফারি।

আহত খেলোয়াড়দের জন্য নতুন বিধি: খেলা চলাকালীন কোনো খেলোয়াড় চোট পেয়ে মাঠে চিকিৎসা নিলে বা খেলা বন্ধ রাখলে, তাকে সুস্থ হওয়ার পর অন্তত এক মিনিট মাঠের বাইরে অবস্থান করতে হবে।

আইএফএবি জানিয়েছে, মূলত ম্যাচের কার্যকর সময় বাড়ানো এবং ইনজুরি টাইমের আধিক্য কমিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। ফুটবলারদের অহেতুক সময় নষ্ট করার প্রবণতা বন্ধ করে খেলাকে আরও উপভোগ্য করে তোলাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।

HTML tutorial

Leave a Reply