⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী পুলিশি হেফাজতে

HTML tutorial

রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনার মধ্যে তাঁকেসহ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করে মঞ্চ ৭১। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ১১টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন জুলাই আন্দোলনারীরা।

জুলাই আন্দোলনকারীরা অনুষ্ঠানে বাধা দেন এবং লতিফ সিদ্দিকীসহ অতিথিদের অবরুদ্ধ করে রেখে পুলিশ সোপর্দ করেন। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন তারা।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি হাফিজ আল আসাদ জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন লতিফ সিদ্দিকী। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মন্ত্রিত্ব হারান তিনি।

HTML tutorial

Leave a Reply