Home » মায়ামির নাটকীয় জয় পেলেও চোটে পড়লেন মেসির
স্পোর্টস ডেস্ক :
ম্যাচের বয়স তখন কেবল ১১ মিনিট। বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ক্ষিপ্র গতিতে ঢুকছিলেন লিওনেল মেসি। একসঙ্গে তিন ডিফেন্ডারের ভয়ানক ট্যাকলে পড়ে গিয়ে কাতরালেন ব্যথায়। শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকা মাঠ ছাড়লেন চোট সঙ্গে নিয়েই।
মেসির চোটে পড়ার ম্যাচে যোগ করা সময়ে গোল করে লড়াইটা টাইব্রেকারে নেন জর্দি আলবা। সেখানে শেষ সফল শটে ইন্টার মায়ামির নাটকীয় জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেস। ঘরের মাঠে লিগস কাপে মেক্সিকোর প্রতিপক্ষ নেকাক্সাকে শেষ পর্যন্ত ৫-৪ গোলে হারায় মায়ামি। নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ২-২।
নিউজ ডেস্ক :

















