⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আগে  ঘুষ দিতে হতো ১ লাখ, এখন দিতে হয় ৫ লাখ: মির্জা ফখরুল

HTML tutorial

ঢাকা অফিস :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা। কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা অভিযোগ করছেন, এখন আগের চেয়েও কয়েকগুণ ঘুষ দিতে হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-শীর্ষক বই প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

আজ শনিবার (২৬ জুলাই) হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পুলিশে কোনো পরিবর্তন হয়নি। এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখা দরকার যে রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

HTML tutorial

Leave a Reply