⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা

HTML tutorial

শেরপুরে সারাদেশের সাথে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাথে ছিল জেলা প্রশাসন, সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার ২৬ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এসব কার্যক্রম।

সকাল সাড়ে ৯টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমন্ত্রিতরা ভার্চুয়ালি যুক্ত হন ঢাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সাথে। মূল অনুষ্ঠানের শেষে শেরপুরের জেলা প্রশাসন, সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরু হয় আলোচা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জামায়াতের ইসলামের সাবেক সেক্রেটারি মাওলানা আ. বাতেন, মহিলা ও শিশু অপরাধ দমন বিষয়ক পাবলিক প্রসিকিউটর শামসুন্নাহার রুবি, নারী নেত্রী নূজাহান তালুকদার। এছাড়াও জুলাই কন্যা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিনিরাও সভায় বক্তব্য রাখেন।

সভা শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।

HTML tutorial

Leave a Reply