⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে সবধরনের প্রস্তুতি রয়েছে: উপদেষ্টা ফারুক ই আজম

HTML tutorial

বন্যায় আক্রান্ত মানুষকে উদ্ধার এবং ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

আজ বুধবার (৯ জুলাই) সচিবালয়ে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

ফারুক ই আজম জানান, ফেনীর বন্যা কবলিত পরশুরাম এবং ফুলগাজী দুই উপজেলার জন্য গতকাল ১২ লাখ টাকা পাঠানো হয়েছে। আগে থেকে দেয়া ছিল ১৭ লাখ ৫০০ টাকা। এখন পর্যন্ত পরশুরাম এবং ফুলগাজী দুই উপজেলার ৩৭টি পরিবারের ৩৪৭ জনকে সাইক্লোন সেন্টারে নেয়া হয়েছে। তাদেরকে রান্না করা খাবার দেয়া হচ্ছে। এছাড়া বন্যা আক্রান্ত ৫০০ পরিবারকে দেয়া হচ্ছে এক সপ্তাহের জন্য শুকনো খাবার।

ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বৃষ্টি কমে যাওয়ায় পানি নামতে শুরু করেছে। তবে ত্রিপুরায় বন্যার কারণে আবার পানি বাড়াঅ্যা আশঙ্কা রয়েছে। তেমনটা হলে সেই প্রস্তুতিও স্থানীয় প্রশাসনের রয়েছে বলে জানান ফারুক ই আজম।

HTML tutorial

Leave a Reply