⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মেসির ৯০০তম গোল, পেছনে পড়লেন রোনালদো

HTML tutorial

ইন্টার মায়ামির জার্সিতে গতকাল গোলের দেখা পেতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। নাশভিল এসসির বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে গোল করেই ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসির গোলে মায়ামি অবশ্য জয়ের দেখা পায়নি। ১-১ গোলে ড্র করেছে তাঁর দল। আর তাতেই টানা দুই লেগে ম্যাচ ড্র হওয়ায় অ্যাওয়ে গোল নিয়মে মায়ামিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।

নাশভিল এসসির বিপক্ষে প্রথম লেগ গোলশূন্য ড্র করেছিল মায়ামি। তবে গতকাল দ্বিতীয় লেগে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় অ্যাওয়ে গোলের নিয়মে বাদ পড়েছে মায়ামি। তবে নিজ ক্লাবের বিদায়ের দিনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি।

৯০০ গোলের মাইলফলক ছুঁতে মেসি খেলেছেন ১১৪২ ম্যাচ। যেখানে একই কীর্তি গড়তে রোনালদো খেলেছেন ১২৩৬ ম্যাচ, যা মেসির চেয়ে ৯৪ ম্যাচ বেশি।

মেসি তাঁর ক্যারিয়ারের ৭৫ শতাংশ গোলই করেছেন বার্সেলোনার হয়ে। স্প্যানিশ ক্লাবে ১৭ মৌসুমে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। ফ্রান্সের ক্লাব পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে করেন ৩২ গোল। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে ৯৩ ম্যাচে করেছেন ৮১ গোল। আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে মেসির গোলসংখ্যা ১১৫।

মেসির ক্যারিয়ার সেরা মৌসুম কেটেছে ২০১১-১২-তে। যেখানে তিনি অবিশ্বাস্য ৮২ গোল করেন। ইএসপিএন গ্লোবাল স্পোর্টস রিসার্চ অনুযায়ী, স্মরণীয় সেই মৌসুমে বার্সেলোনার হয়ে মেসি করেছেন ৭৩ গোল, আর আর্জেন্টিনার হয়ে করেছেন ৯ গোল, যা সব মিলিয়ে মোট ৬৯ ম্যাচে ৮২ গোল—অবিশ্বাস্য ম্যাচ প্রতি গোলের গড় ১.১৯। লা লিগায় তার সংখ্যা ৫০ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল, এবং অন্যান্য কাপ ও আন্তর্জাতিক ম্যাচে ১৮ গোল।

এরপর ধারাবাহিকভাবে মেসি ৫০-এর বেশি গোলের মৌসুম উপহার দিয়েছেন একাধিকবার। ২০১২/১৩-তে ৬৯ গোল, ২০১৪/১৫-তে ৬২ এবং ২০১৬/১৭-তে ৫৭ গোল।

HTML tutorial

Leave a Reply