⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

হোয়াটসঅ্যাপে এআই ছবি বানাবেন যেভাবে

HTML tutorial

এআই প্রযুক্তির অন্যতম এক যুগান্তকারী আবিষ্কার। যা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। যখন যা কিছু জানতে হচ্ছে সাহায্য নিচ্ছেন এআইয়ের। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং প্ল্যাটফর্মেও যুক্ত হয়েছে এআই। ফলে এসব প্ল্যাটফর্ম ব্যবহার আরও মজার এবং নিরাপদ হচ্ছে।

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অনেক আগেই যুক্ত হয়েছে এআই। মেটা এআইয়ের ইন্টিগ্রেশনের সাহায্যে নিজেদের কনভার্সেশন থেকে ব্যবহারকারীরা কল্পনার মতো এআই ছবি সরাসরি তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকেই মেটাকে আপনার কল্পনার বিস্তারিত জানালে ছবি বানিয়ে দেবে।

গ্রুপ অথবা ইন্ডিভিজ্যুয়াল চ্যাটে এআই ইমেজ জেনারেট করতে পারবেন। এজন্য-
>> প্রথমে যে কোনো ইন্ডিভিজ্যুয়াল অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
>> মেসেজ ফিল্ডে গিয়ে @ টাইপ করতে হবে এবং এরপর ইংরেজিতে ইমাজিন সিলেক্ট করতে হবে।
>> এবার নিজের বক্তব্য বা ব্যবহারকারী যা চাইছেন, তা লিখতে হবে।
>> এরপর সেন্ড অপশনে ট্যাপ করতে হবে।
>> এবার ব্যবহারকারীর চ্যাটে এআই-জেনারেটেড ছবি সরাসরি চলে আসবে।
>> শেয়ার্ড কনভার্সেশনে কোল্যাবোরেটিভ ক্রিয়েটিভিটি এনেবল করে এটি। চ্যাটের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে।

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

26 June 2025

হোয়াটসঅ্যাপে এআই ছবি বানাবেন যেভাবে

www.protidinerchithi.com