ময়মনসিংহ ব্যুরো :
সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) নির্বাচিত হয়েছেন। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি নির্বাচনে হলুদ প্যানেলের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।
এছাড়াও সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজাদ রহমান দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতীয় অবকাঠামো উন্নয়নে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন।
আইইবি-র নির্বাচনে সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে ইঞ্জিনিয়ার আজাদ রহমান হলুদ প্যানেলের পক্ষে নির্বাচিত হন। প্রকৌশল পেশাজীবীদের কল্যাণ, সেবা ও পেশাগত স্বার্থরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
তাঁর নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের প্রকৌশলী সমাজ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, দীর্ঘ প্রশাসনিক ও প্রকল্প ব্যবস্থাপনা অভিজ্ঞতা তাঁকে আইইবি-র নতুন দায়িত্বে সফলভাবে নেতৃত্ব দিতে সহায়তা করবে।
ইঞ্জিনিয়ার এ. কে. এম. আজাদ রহমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সড়ক ও জনপদ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে ইঞ্জিনিয়ার আজাদ রহমান বড় পরিসরের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালীন তিনি ময়মনসিংহ অঞ্চলের সড়ক অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।
পেশাগত দক্ষতা, ব্যবস্থাপনা সক্ষমতা ও সহযোগিতামূলক নেতৃত্বের জন্য তিনি সহকর্মীদের কাছে সমাদৃত। নতুন দায়িত্বে তিনি আইইবি-র সদস্যদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে বিজয়ের পর ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, প্রকৌশলী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা নতুন দায়িত্বে ইঞ্জিনিয়ার আজাদ রহমানের সাফল্য ও আইইবি-র সার্বিক উন্নয়নে তাঁর সক্রিয় নেতৃত্ব কামনা করেছেন।

















