⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

স্থানীয় নির্বাচনে এনসিপি আরও ১০০ প্রার্থী ঘোষণা করলো

HTML tutorial

অনলাইন ডেস্ক :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে প্রার্থী রয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে এনসিপি। দ্বিতীয় দফার তালিকা প্রকাশের মধ্য দিয়ে উপজেলা ও পৌরসভা পর্যায়ে নির্বাচনী প্রস্তুতিতে আরও এক ধাপ এগোলো দলটি।

১৭ নভেম্বর বেলা ১১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর : শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা হচ্ছিল। সভা শেষে ঘোষণা করা হয় দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ মে প্রথম দফায় ১০০ জনের নাম ঘোষণা করে এনসিপি। ওই তালিকায় ৬৭ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ৩৩ জন পৌরসভা মেয়র পদপ্রার্থী ছিলেন।

এ ছাড়া গত ২৯ মার্চ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। সেদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করে এনসিপি।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

17 November 2026

স্থানীয় নির্বাচনে এনসিপি আরও ১০০ প্রার্থী ঘোষণা করলো

www.protidinerchithi.com