⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গারো পাহাড় সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক

HTML tutorial

তৌহিদুর রহমান, ‎ঝিনাইগাতী :
‎শেরপুরের গারো পাহাড় সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এবং ঝিনাইগাতী উপজেলার সনাকুড়া নামক স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় তারা। আটক মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
‎
‎বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
‎
‎সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

19 November 2026

গারো পাহাড় সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক

www.protidinerchithi.com