⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

HTML tutorial

অনলাইন ডেস্ক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হত্যা, ভাঙচুরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১৪টি মামলা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় নুরুল ইসলাম নাহিদের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।

ওসি খালিদ মুনসুর জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি আরও জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাসাটি নুরুল ইসলাম নাহিদের মেয়ের। তিনি কত দিন ধরে সেখানে অবস্থান করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

19 November 2026

উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

www.protidinerchithi.com