⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

HTML tutorial

শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের আক্রমণে মো. বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বরকত আলী উপজেলার মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি চার সন্তানের জনক।

নিহতের নাতি মাছুম জানান, গত ১৫ অক্টোবর দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে একটি গাছের ডাল কাটতে যান বরকত আলী। এ সময় শত শত ভিমরুল তাকে আক্রমণ করে। বাঁচতে তিনি দৌড়ে পানিতে নেমে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

19 October 2026

শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

www.protidinerchithi.com