⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

HTML tutorial

কুমিল্লা সংবাদদাতা :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময় নির্বাচন হবে।”

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, “নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।”

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছেন।

The Next Wave’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

19 July 2025

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

www.protidinerchithi.com