⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৩

HTML tutorial

মনির হোসেন:   চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বোট তল্লাশি করে প্রায় ৩ লক্ষ ৭৬ হাজার ৫ শত টাকা মূল্যের সাড়ে ১২ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা ও বিদেশি মদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

08 November 2025

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৩

www.protidinerchithi.com