সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবদল নেতা আবু বক্কর ওরফে শাহ্ আলমকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু বক্কর উপজেলার ভাটারা ইউনিয়নের উত্তর ভাটারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে জানাগেছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা পূর্বপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি থেকে আবু বক্কর ওরফে শাহ আলমকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেছেন, শাহ আলম ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক।
ওসি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটারা ইউনিয়নের উত্তর ভাটারা গ্রামে শাহ্ আলমের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

















